সিমন্স বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল নির্বাচনী প্রক্রিয়ায় ‘বাইরের হস্তক্ষেপ’-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার মূল্য দিতে হলো ফিল সিমন্সকে। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৫২ বছর বয়সী কোচকে, যদিও ক্রিকেট বোর্ড থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, গতকালই বোর্ড থেকে ই-মেইল করা হয়েছে সিমন্সকে। শ্রীলঙ্কা সফরের জন্য দল নির্বাচনী সভায় অধিনায়ক, প্রধান নির্বাচক ও তিনি নিজেও ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ডকে দলে রাখার পক্ষে মত দিলেও এঁদের দুজনকে বাইরে রাখা হয়েছে। এ নিয়ে দিন কয়েক আগে নিজের অসন্তোষ সংবাদমাধ্যমকে জানিয়ে দেন সিমন্স। ইএসপিএন।