সিমন্সের না
ফিল সিমন্স কি প্রতিশোধ নিলেন? গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে চাকরি হারিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেই বরখাস্ত হয়েছিলেন। ওসব এখন পুরোনো গল্প। ঝামেলা চুকিয়ে সিমন্স ফিরেছেন দায়িত্বে। আর এবার সেই সিমন্সই তাঁর খেলোয়াড়দের নির্দিষ্ট এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে নিষেধ করে দিলেন। এই সাংবাদিকের নাম ফাজির মোহাম্মদ। অস্ট্রেলিয়া সফরের ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আসা একমাত্র ক্যারিবীয় সাংবাদিক ফাজির ক্রিকেট মহলে পরিচিত মুখ। ক্যারিবিয়ানের এক বেতার স্টেশনের হয়ে কাজ করা ফাজিরের অপরাধ, বক্সিং ডে টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি নিয়ে সমালোচনা করেছিলেন। ক্যারিবীয়রা গা-ছাড়াভাবে অনুশীলন করছে—বারবাডোজ বেতারের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন ফাজির। ব্যাপারটা যে পছন্দ হয়নি সিমন্সের সেটা তো পরিষ্কারই। সিডনি মর্নিং হেরাল্ড।