সিম্ফনি কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি: প্রথম আলো
পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি: প্রথম আলো

চলতি বছর অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ চলার সময় প্রথম আলো ডটকমে মোবাইল ফোন নির্মাতা কোম্পানি সিম্ফনির সৌজন্যে আয়োজন করা হয় বিশেষ এসএমএস কুইজ প্রতিযোগিতা।

বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্যে থেকে তিন বিজয়ীর হাতে আজ তুলে দেওয়া হয় আকর্ষণীয় মডেলের সিম্ফনি স্মার্ট ফোন। প্রতিযোগিতার তিন ধাপে তিন বিজয়ী নির্বাচিত হয়েছেন। ওয়ানডেতে ঠাকুরগাঁও জেলার মোহাম্মদ আলী, টেস্টে খাগড়াছড়ির জুলফিকার আলী ও পুরো সিরিজে ঢাকার মিরপুরের ইশমাম মাহী মজুমদার।

তিন বিজয়ীর হাতে যথাক্রমে সিম্ফনি আই সেভেনটি ফাইভ, সিম্ফনি আই নাইনটি ও সিম্ফনি আই হান্ড্রেড তুলে দেন প্রথম আলোর সহকারী ক্রীড়া সম্পাদক রাজীব হাসান, প্রথম আলো ডিজিটালের ব্যবস্থাপক জাবেদ সুলতান ও প্রথম আলো ডিজিটালের সহকারী ব্যবস্থাপক আমিনুর রহমান।