সিয়েট বর্ষসেরা সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের আরও একটি স্বীকৃতি পেলেন কুমার সাঙ্গাকারা। সিয়েট বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। ২০১৪-১৫ মৌসুমে ক্রিকেটের তিন ফরম্যাটেই সফল সাঙ্গাকারাকে পরশু মুম্বাইয়ে সিয়েট বর্ষসেরা ঘোষণা করা হয়। সেরা আন্তর্জাতিক ব্যাটসম্যান ও বোলার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। সিয়েট ক্রিকেট রেটিংয়ের ভিত্তিতে ১৯৯৫ সাল থেকে ক্রিকেটারদের দেওয়া হয় এ পুরস্কার। ক্রিকবাজ।