সিরিজ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবিঘ্নিত শেষ ওয়ানডে ৩ উইকেটে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। ক্রিকইনফো।
কাল চেস্টার-লি-স্ট্রিটে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড গাপটিল (৭৩ বলে ৬৭) ও উইলিয়ামসনের (৬৫ বলে ৫০) ফিফটিতে ৯ উইকেটে ২৮৩ রান করে। এরপর বৃষ্টি এলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৯২ রান। যা তাড়া করতে এসে একপর্যায়ে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এমন বিপদে দলের হাল ধরেন জনি বেয়ারস্টো। ৬০ বলে করেন অপরাজিত ৮৩*। ১১টি চারে সাজানো তাঁর এই ইনিংসই ৬ বল বাকি থাকতে ইংল্যান্ডকে পৌঁছে দেয় জয়ের বন্দরে।