প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ইনিংস, ৩ বার অপরাজিত। ৮৯.৫০ গড়ে ১৭৯ রান। ব্যাট হাতে দারুণ একটা ওয়ানডে সিরিজই কাটালেন মাহমুদউল্লাহ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটিং গড় এখন মাহমুদউল্লাহরই। এর আগে কোনো সিরিজে ৫ ইনিংস ব্যাট করে সর্বোচ্চ গড় ছিল শাহরিয়ার নাফীসের। ২০০৬ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই দেশের মাটিতে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান করেছিলেন শাহরিয়ার। ইনিংসের সংখ্যাটা তিনে নামিয়ে আনলেও সবার ওপরে থাকেন মাহমুদউল্লাহ। ২০১০ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে ৪ ইনিংসে ১৯৩ গড়ে ১৯৩ রান করেন এই অলরাউন্ডার। দ্বিপাক্ষিক সিরিজেও সবার ওপরে এই ডানহাতিই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ইনিংসে ১৩৪ গড়ে ১৩৪ রান করেন মাহমুদউল্লাহ।