সিরিজ জয়ের আশা মাশরাফির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শততম টেস্টে জয়ের হাতছানি আছে। শ্রীলঙ্কায় যাওয়ার আগে আরও একটা আশার কথা শুনিয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে সিরিজ জিততে চান এই সংস্করণে বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডে দলে থাকা তিন সতীর্থকে নিয়ে কাল শ্রীলঙ্কায় পৌঁছেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৩৮ ওয়ানডের চারটিতে জিতেছে বাংলাদেশ। ফল আসেনি একটিতে। ২০১৩ সালে গত সফরেই বাংলাদেশ প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কার মাটিতে। এবার আরও বড় স্বপ্ন দেখছেন মাশরাফি, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জেতা সম্ভব। আমরা যে কয়েকটা সিরিজ আগে জিতেছি বেশির ভাগই তিন বিভাগে ভালো করে। যেসব ম্যাচে হেরেছি সেগুলোয় তিন বিভাগেই খারাপ করেছি। আমাদের যে দল, সব বিভাগে ভালো করতে পারলে সিরিজ জেতা অবশ্যই সম্ভব।’