সিরিজ ড্র করল আফগানিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই ম্যাচে হার। চার ম্যাচের ওয়ানডে সিরিজে হার এড়াতে শেষ দুই ম্যাচে জিততেই হতো আফগানিস্তানকে। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে শেষ দুই ম্যাচে হারিয়ে সেই কাজটা করেছে আফগানরা। বুলাওয়েতে কাল সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের (১৫৯) বিপক্ষে ঠিক ১০০ রানে জিতেছে আফগানিস্তান (২৫৯)। সিরিজ শেষ পর্যন্ত ২-২।
২৬০ রানের লক্ষ্য, আফগান পেসারদের দাপটে ২৯ রানে প্রথম ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান এসেছে শফিকউল্লাহর ব্যাটে। ক্রিকইনফো।