সিরিজ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ দিকে জমে উঠেছিল লড়াই। পাকিস্তানের অষ্টম উইকেটের পতন হলো যখন, জয়ের জন্য স্বাগতিকদের ১০ বলে দরকার ছিল ১৫ রান। শেষ ওভারে ১২। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে যা করণীয়, সেটাই করলেন বিলাওয়াল ভাট্টি। ব্রায়ান ভিটরির প্রথম বলেই ছয়। শেষ ওভারের দ্বিতীয় বলটি ডট হলেও তৃতীয় ও চতুর্থ বলে ২ ও ৪ রান নিয়ে ভাট্টি জয়ের বন্দরে পৌঁছে দিলেন পাকিস্তানকে। দুই বল হাতে রেখেই ২ উইকেটে জিতল পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতল স্বাগতিকেরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। দুরন্ত ভাট্টির পাঁচ বলে ১৩ রানের ইনিংসে তারা লক্ষ্যে পৌঁছালেও পাকিস্তানের ব্যাটিংয়ের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার মুখতার আহমেদ। ৪০ বলে ১টি ছয় এবং ৬টি চারে ৬২ রান মুক্তারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উমর আকমলের।
টস জেতা জিম্বাবুয়ের ১৭৫ রানের ইনিংসের উল্লেখযোগ্য দিক শন উইলিয়ামসের ৩২ বলে অপরাজিত ৫৮ এবং ভুসিমুজি সিবান্দার ৪৬ বলে ৪৯ রান। ক্রিকইনফো।