সিরিজ পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচের পাণ্ডুলিপিই অনুসরণ করল পাকিস্তান-জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচের মতোই কালও ঠিক ১৩৬ রান করল পাকিস্তান। এরপর জিম্বাবুয়েকে ১২১ রানে বেঁধে রেখে ১৫ রানের জয়। প্রথম ম্যাচটা ১৩ রানে জিতেছিল পাকিস্তান। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতল সফরকারীরা।
কাল পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮* করে ম্যাচ সেরা উমর আকমল। জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান শন উইলিয়ামসের। ২৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ ইরফান।
১ অক্টোবর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্রিকইনফো।