সিরিজ বাঁচাতে সিলেটে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ভালো করতে পারেননি সাইফ-আফিফরা, সিলেটে নতুন করে নিশ্চয়ই শুরু করতে চাইবেন। ছবি: আনিস মাহমুদ
কাল ভালো করতে পারেননি সাইফ-আফিফরা, সিলেটে নতুন করে নিশ্চয়ই শুরু করতে চাইবেন। ছবি: আনিস মাহমুদ

প্রকৃতির মায়ায় ঘেরা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্যের সঙ্গে দর্শকদের একটা পরিচয় হয়ে গেছে গত বিপিএলেই। তবে দৃষ্টিনন্দন এ মাঠে আগামী রোববার একটি প্রথমের সাক্ষী হবেন সবাই। এ মাঠে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছয়টি ম্যাচ হয়েছে। সেগুলোর কোনোটিতেই বাংলাদেশ ছিল না। টিলাঘেঁষা দৃষ্টিমোহন মাঠে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আজ দুপুরে পৌঁছেছে সিলেটে। বিমানবন্দরেই খেলোয়াড়েরা পেয়েছেন ফুলেল অভ্যর্থনা। দুদলই উঠেছে নগরের উপশহর এলাকার রোজভিউ হোটেলে। আজ দুই দলের কার্যক্রম হোটেলে সীমাবদ্ধ, অনুশীলন শুরু কাল থেকে।

আবু জায়েদ-মোস্তাফিজকে বিমান্দবন্দের ফুলেল অভ্যর্থনা। ছবি: প্রথম আলো
আবু জায়েদ-মোস্তাফিজকে বিমান্দবন্দের ফুলেল অভ্যর্থনা। ছবি: প্রথম আলো

১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে যাওয়া শ্রীলঙ্কানরা ফুরফুরে মেজাজে। বিমানবন্দরে মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের চোখেমুখে হারের ক্লান্তি দেখা যায়নি। হয়তো ব্যর্থতা ভুলে সিলেটে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলতে নামার রোমাঞ্চ তাঁদের। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উৎসবের আবহ পুরো শহরে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বললেন, ‘২০১৪ বিশ্বকাপের পর সিলেটে আবার আন্তর্জাতিক ম্যাচ। এবারই প্রথমবারের মতো সিলেটে খেলতে নামছে বাংলাদেশ দল। সিলেটবাসীর আগ্রহের শেষ নেই। আশা করছি প্রচুর দর্শক হবে মাঠে।’
সিলেটের মাঠে প্রথম খেলতে নামাটা স্মরণীয় করে রাখতেই শুধু নয়, সিরিজটা বাঁচাতে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

মাহমুদউল্লাহর যেন কিসের তাড়া! এখানে যা-ই হোক, মাঠে তাঁর সিরিজ বাঁচানোর তাড়া! ছবি: প্রথম আলো
মাহমুদউল্লাহর যেন কিসের তাড়া! এখানে যা-ই হোক, মাঠে তাঁর সিরিজ বাঁচানোর তাড়া! ছবি: প্রথম আলো