সিরিজ বাঁচাল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ রানে নেই প্রথম ৫ উইকেট। শেষ ৫ উইকেট হারাল তারা ৮ রানে। শুরু আর শেষের বিরাট এই ধসের পরও অলআউট হওয়ার আগে জিম্বাবুয়ে তোলে ১২৯ রান। আর এই স্কোর নিয়েই আফগানিস্তানকে ৩ রানে হারিয়েও দিয়েছে স্বাগতিকেরা। দুই ব্যাটসম্যান টারিসাই মুসাকান্ডা আর ম্যালকম ওয়ালারের ব্যাটেই ১০০ পেরিয়েছে জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান তুলেছেন তাঁরা। হারারেতে তৃতীয় ওয়ানডেতে ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় আফগানিস্তান। শেষ পাঁচ উইকেট হারিয়েছে ৫ রানে। ২৯.৩ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায় তারা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। ক্রিকইনফো।