সিরিজ বাঁচাল নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আর পারল না দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের মতো নিউজিল্যান্ডের ইনিংসের ঝোড়ো শুরুতে লাগাম পরানো হলো না। সঙ্গে নিজেদের ব্যাটিং ব্যর্থতা যোগ হয়ে কাল সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা হেরে গেল ৩২ রানে। দুই ম্যাচের সিরিজও শেষ হলো ১-১ সমতায়।
নিউজিল্যান্ডের হয়ে ঝড়টা শুরু করেন মার্টিন গাপটিল। তাঁর ৩৫ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করেই ২০ ওভারে ১৭৭ রান তোলে করে কেন উইলিয়ামসনের দল। গত ম্যাচের সেরা বোলার অ্যারন ফাঙ্গিসো কাল ওভারপ্রতি দিয়েছেন ১০ রান।
তাড়া করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৭৫ রানে চতুর্থ উইকেট। প্রোটিয়াদের হয়ে যা একটু লড়ে গেলেন বেহারডিয়েন-মিলারই। পঞ্চম উইকেটে দুজনের ৩৭ রানের জুটিটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। তাতে অবশ্য লাভ হলো না। ৮ উইকেটে ১৪৫ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ক্রিকইনফো।