সিরিজ ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৩৭ রানে হারিয়েছে ভারত। ৩৪৬ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
ম্যাচ জিততে হলে ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে রান তাড়া করার রেকর্ড করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু কাল সেই লক্ষ্য তাড়া করতে পারেনি স্বাগতিকেরা। ফলে এক টেস্ট বাকি থাকতে সিরিজ জিতে গেল ভারত (২–০)। এর আগে কাল সকালে ৭ উইকেটে ২১৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল তারা। মিগুয়েল কামিন্স ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। ক্রিকইনফো।