সিরিজ শেষ ইয়াসির শাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চোটের হানা পাকিস্তান শিবিরে। সোহেব মাকসুদ ও সোহেল খানের পর এবার শিকার ইয়াসির শাহ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারছেন না এই লেগ স্পিনার। কাল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বলের আঘাতে বাঁ হাতের বুড়ো আঙুল কেটে গেছে ইয়াসিরের। ম্যাচ শেষে ঢাকায় ফেরার পর স্কয়ার হাসপাতালে গিয়ে ক্ষত স্থানে দিতে হয়েছে তিনটি সেলাই।
ইয়াসিরের বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে মাকসুদের পরিবর্তে সাদ নাসিম ও সোহেল খানের বদলে জুনাইদ খানকে ওয়ানডে দলে নিয়েছে পাকিস্তান। ক্রিকইনফো।