সিরিজ শেষ রোহিতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুলের চোটে সিরিজই শেষ হয়ে গেল রোহিত শর্মার। কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের মধ্যমায় চোট পেয়েছিলেন ভারতীয় ওপেনার। রোহিতের পরিবর্তে টেস্ট সিরিজ শেষে ভারতে ফিরে যাওয়া মুরালি বিজয় আবার ইংল্যান্ড উড়ে গেছেন তাঁর বিকল্প হিসেবে। তবে ১-০তে এগিয়ে থাকা ভারত আজ তৃতীয় ওয়ানডেতে পাচ্ছে না বিজয়কে। দলের সঙ্গে থাকা অম্বাতি রায়ডু কিংবা সঞ্জু স্যামসনের একজন ঢুকবেন একাদশে। এবারের আগে ২০১১ সালেও আঙুল ভেঙে ইংল্যান্ড সফর শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল রোহিতকে। ক্রিকইনফো।