সিরিজ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে তামিম। দুই ম্যাচ শেষে পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশের তিন সেঞ্চুরি। ওয়ানডেতে কোনো সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা আর একবারই তিনটি সেঞ্চুরি পেয়েছেন। ২০০৯ জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের সিরিজে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কোনো সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের চারবার দুটি করে সেঞ্চুরির দেখা পাওয়ার উদাহরণ আছে। একটি সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ২০১৫ বিশ্বকাপে আটটি সেঞ্চুরি পেয়েছেন লঙ্কানরা, চারটিই কুমার সাঙ্গাকারার। কোনো একটি টুর্নামেন্টে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ওটাই।