প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের নভেম্বরে টেস্ট অভিষেক রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের অভিষেকের পর গত চার বছরে ৬টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। এই ছয় সিরিজের ৫টিতেই ম্যান অব দ্য সিরিজের নাম অশ্বিন। ৩২ টেস্টে ১৭৬ উইকেট নেওয়া এই অফ স্পিনার ছুঁয়ে ফেলেছেন ভারতীয় রেকর্ড। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচবার সিরিজ-সেরার পুরস্কার জিতেছেন আরও দুজন—শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। গত চার বছরে সবচেয়ে বেশি সিরিজ-সেরাও হয়েছেন অশ্বিন। এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ চারবার ম্যান অব দ্য সিরিজ দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সব মিলিয়ে অশ্বিনের চেয়ে বেশি সিরিজ-সেরা হয়েছেন ১০ জন। ১১ বার সিরিজ-সেরা হয়ে সবার ওপরে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৯)।