সিরিজে এখন সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ১৮ বলে ১৮ রান করেছিলেন তামিম ইকবাল। সেদিন পাকিস্তানের কাছে হেরেছিল তাঁর দল বিশ্ব একাদশ। কাল লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করেছেন তামিম। এবার জিতেছে তাঁর দল। পাকিস্তানের ১৭৪ রান ১ বল ও ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে সিরিজে সমতা এনেছে বিশ্ব একাদশ। আগামীকাল একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।

কাল বিশ্ব একাদশের জয়ে সবচেয়ে বড় অবদান হাশিম আমলা ও থিসারা পেরেরার অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির। আমলা-থিসারা যখন জুটি বাঁধেন, ৬ ওভারে ৬৯ রান দরকার ছিল বিশ্ব একাদশের। আমলা ৭২ রানে (৫৫ বল) ও ছক্কা মেরে ম্যাচের শেষ টানা পেরেরা অপরাজিত ছিলেন ৪৭ রানে (১৯ বল)।

আগের ম্যাচের মতো কালও পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান বাবর আজমের। প্রথম ম্যাচে ৮৬ রান করা আজম কাল ৩৮ বলে করেছেন ৪৫। তথ্যসূত্র: গাজী টিভি।