সিরিজে তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওয়ানডেতে কোনো সেঞ্চুরি নেই। জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এই ছিল ফ্যাফ ডু প্লেসির ওয়ানডে পরিসংখ্যান। নয় দিন ও চার ম্যাচ পর, সেই ডু প্লেসির ওয়ানডে সেঞ্চুরি হলো তিনটি। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কোনো বহুজাতিক টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি পেলেন ডু প্লেসি। দ্বিপাক্ষিক সিরিজ ধরলে প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে এই কীর্তি ছিল শুধু কুইন্টন ডি ককের। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ডি কক। ওয়ানডেতে এক সিরিজে তিনটির বেশি সেঞ্চুরি করতে পারেননি অন্য কেউ। সিরিজে তিন সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা ১৫। এঁদের মধ্যে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে আলাদা রাখতেই হবে, দু-দুবার এই কীর্তি দুজনের।