সিরিজে ফেরার লড়াই যুবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারও নিশ্চিত হয়ে যাবে। জিতলে সমতা ফিরবে সিরিজে, পঞ্চম ম্যাচটা তখন হয়ে যাবে অঘোষিত ফাইনাল। এমন সমীকরণ সামনে রেখেই আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত পরশু একই মাঠে ৩৯ রানে শ্রীলঙ্কান যুবাদের হারিয়ে সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ যুবদল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫১ রান তোলে বাংলাদেশ। জবাবে নিজেদের মাঠে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২১২ রানে। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ২-১-এ-এগিয়ে আছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচটি হবে কাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।