সিরিজে ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬২*, ৫২*, ১৩৩, ২৮, ১৯২, ১৪ ও ৮২*। কাল পর্যন্ত সাত ইনিংস ব্যাট করে সিরিজে ৬৬৩ রান হয়ে গেছে স্টিভেন স্মিথের। সিরিজে চার বা তার কম টেস্ট খেলে ৬০০ রান করার ১৭তম উদাহরণ গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ১৬তম উদাহরণটিও এক অস্ট্রেলীয় অধিনায়কের গড়া। ২০১১-১২ মৌসুমে ভারতের বিপক্ষেই হোম সিরিজে ৬২৬ রান করেছিলেন স্মিথের পূর্বসূরি মাইকেল ক্লার্ক। ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরের ৪ ম্যাচে ৮২৯ রান ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসকে রেখেছে সবার ওপরে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ৪ ম্যাচে ৭৭৪ রান করে সুনীল গাভাস্কার আছেন দুইয়ে। তিনে গ্রাহাম গুচ, সাবেক ইংলিশ অধিনায়ক ১৯৯০ সালে ভারতের বিপক্ষে তিন ম্যাচেই করেছিলেন ৭৫২ রান।