সিরিজের টিকিট 'সহজ'-এ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী রোববার থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজের টিকিট পাওয়া যাবে www.shohoz.com ওয়েবসাইটে। ক্রিকেটের সঙ্গে এবারই প্রথম যুক্ত হলো অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটি। অনলাইনে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। সেটি সংগ্রহ করতে হবে রাজধানীর নির্ধারিত লোটোর সাতটি আউটলেট থেকে। ম্যাচের আগের দিন সকাল সাতটা পর্যন্ত অনলাইনে টিকিট কেনা যাবে। ম্যাচের সকাল থেকে বুথে সরাসরি টিকিট কেনার সুযোগও থাকছে।
পূর্ব গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি গ্যালারি ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর-দক্ষিণ) ১ হাজার টাকা।