সিরিজের নাম 'ড্যান কেক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের স্পনসর পাওয়ার পর কাল পাকিস্তান সিরিজের টাইটেল স্পনসরের নামও জানাল বিসিবি। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘ড্যান কেক ক্রিকেট সিরিজ, পাওয়ার্ড বাই পোলার আইসক্রিম।’
ড্যান কেক ইউরোপে বেশ বিখ্যাত, বাংলাদেশে এসেছে গত মাসেই। পরিচিতির জন্য ক্রিকেটের চেয়ে আদর্শ মাধ্যম বাংলাদেশে আর কী আছে! পোলার আইসক্রিম ক্রিকেটের সঙ্গে ছিল আগে থেকেই। পোলার আইসক্রিম প্রস্তুতকারক ঢাকা আইসক্রিমেরই সহযোগী প্রতিষ্ঠান ড্যান ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা মাসুদ ইমাম বলেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি। এ কারণেই ক্রিকেটের সঙ্গে থাকতে চেয়েছি। সুযোগ পেয়ে আমরা খুশি।’