সিরিজের শুরুতে নেই রুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফরের মাঝপথেই অ্যালিস্টার কুক ছুটে গিয়েছিলেন দেশে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে। জো রুটকে অমন ছুটে যেতে হয়নি, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর লম্বা ছুটিতে দেশেই আছেন ইংলিশ ক্রিকেটাররা। ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আগামী বৃহস্পতিবার ভারতে আসবে ওয়ানডে দল। কিন্তু সিরিজের শুরু থেকে দলের সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না ইংল্যান্ড। সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত সঙ্গিনী ক্যারিকে সঙ্গ দেওয়ার পরিকল্পনা রুটের। সন্তানের জন্মের পরই ভারতে আসবেন তিনি। বিবিসি।