প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। এক ম্যাচ হাতে রেখেই তামিম ইকবালও নতুন রেকর্ড গড়ে ফেললেন পাকিস্তান সিরিজে। টানা দুই সেঞ্চুরিতে দুই ম্যাচে তামিমের রান ২৪৮। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এর আগে বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ২০৪ রান। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে এই রান করেছিলেন শাহরিয়ার নাফীস। তামিমকে এখন হাতছানি দিচ্ছে আরও বড় অর্জন। যেকোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে আর মাত্র ৫৩ রান দরকার এই বাঁহাতি ওপেনারের। ২০০৯ সালে জিম্বাবুয়ে সফরে ৫ ম্যাচে ৩০০ রান করেছিলেন তামিমই। ২০০৬ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচে ২৭৪ রান করে দুইয়ে শাহরিয়ার নাফীস। চলতি সিরিজে তামিমের ২৪৮ আছে তিনে। গত বিশ্বকাপে মাহমুদউল্লাহর ৩৬৫ রান যেকোনো টুর্নামেন্টেই বাংলাদেশের সর্বোচ্চ।