প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট খেলতে দুবার বাংলাদেশে এলেন ডেল স্টেইন। দুবারই ম্যান অব দ্য সিরিজ দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। ২০০৮ সালে সিরিজ-সেরা হয়েছিলেন ২ ম্যাচে ১৪ উইকেট নিয়ে। এবার ৬ উইকেট নিয়েই সিরিজ-সেরা টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। বাংলাদেশের বিপক্ষে টেস্টে দুবারের বেশি কেউ সিরিজ-সেরার পুরস্কার জেতেননি। স্টেইন ছাড়া দুবার জিতেছেন চারজন—মুত্তিয়া মুরালিধরন, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা ও ড্যানিয়েল ভেট্টোরি। টেস্টে পঞ্চমবারের মতো সিরিজ-সেরা হলেন স্টেইন। দক্ষিণ আফ্রিকানদের মধ্যে একমাত্র জ্যাক ক্যালিসই (৯ বার) স্টেইনের চেয়ে বেশিবার পেয়েছেন এই স্বীকৃতি। সিরিজ-সেরা হওয়ায় প্রোটিয়া অলরাউন্ডার বিশ্বে দ্বিতীয়। শ্রীলঙ্কার স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরন সর্বোচ্চ ১১ বার ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতেছেন।