সুখবর দিল র্যাঙ্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র হওয়া বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্টেও প্রাপ্তি ছিল। সেই প্রাপ্তির প্রভাব পড়ল খেলোয়াড়দের র্যা ঙ্কিংয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দুদলের বেশির ভাগ খেলোয়াড়েরই।
ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ফিফটি পাওয়া তামিম ইকবাল। মুমিনুল হককে টপকে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন এই বাঁহাতিই। তিন ধাপ পিছিয়ে মুমিনুল এখন ২৭-এ। এক ধাপ এগিয়ে সাকিব উঠেছেন ২৮ নম্বরে। তিন ধাপ উত্তরণে প্রথমবারের মতো শীর্ষ পঞ্চাশে মাহমুদউল্লাহ (৪৯)। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি পাওয়া লিটন দাসই সবচেয়ে বড় লাফ দিয়েছেন। ১৯ ধাপ এগিয়ে ৮০ নম্বরে উঠে এসেছেন লিটন। দুই ইনিংসে ৪৭ ও অপরাজিত ২৮—প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি ডিন এলগারের। সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪১-এ উঠেছেন এই ওপেনার।
চার বলে ৩ উইকেটসহ ম্যাচে ৪ উইকেট। অভিষেকে হইচই ফেলা মুস্তাফিজুর রহমান ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেই ঢুকে গেছেন শীর্ষ এক শতে। বোলিং র‌্যাঙ্কিংয়ে এই বাঁহাতি পেসারের অবস্থান ৮৬। লেগ স্পিনার জুবায়ের হোসেন পেরিয়েছেন সাত ধাপ, উঠেছেন ক্যারিয়ারসেরা ৫২ নম্বরে। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৮ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারও।
ব্যাটসম্যানদের সেরা দশ অপরিবর্তিতই। তবে বোলারদের সেরা দশে পরিবর্তন একটাই—বাংলাদেশের একমাত্র ইনিংসে উইকেটশূন্য দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার মরনে মরকেল নয় থেকে নেমে গেছেন দশে। পরিবর্তন নেই অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচেও। বড় ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তথ্যসূত্র: আইসিসি।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
১ (-) স্টিভেন স্মিথ ৯৩৬!
২ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯৯
৩ (-) হাশিম আমলা ৮৮১
৪ (-) কুমার সাঙ্গাকারা ৮৭৪
৫ () অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৬০
বোলার
রেটিং
১ (-) ডেল স্টেইন ৯০৩
২ (-) ট্রেন্ট বোল্ট ৮১৪
৩ (-) ইয়াসির শাহ ৮১০!
৪ (-) মিচেল জনসন ৮০১
৫ (-) স্টুয়ার্ট ব্রড ৮০০
বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান
রেটিং
২৬ (+১) তামিম ইকবাল ৬৪০
২৭ (-৩) মুমিনুল হক ৬৩৪
২৮ (+১) সাকিব আল হাসান ৬২৩
৪৯ (-) মুশফিকুর রহিম ৫০২
৪৯ (+৩) মাহমুদউল্লাহ ৫০২!
বোলার
রেটিং
১৫ (-) সাকিব আল হাসান ৬১৪
৪১ (-১) তাইজুল ইসলাম ৩৭৯
৫২ (+৭) জুবায়ের হোসেন ৩১৩
৬১ (+২) মাহমুদউল্লাহ ২৭৯
৬৩ (-৩) শাহাদাত হোসেন ২৭১
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন ! ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট