সুজি বেটসই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন সুজি বেটস। ২৯ বছর বয়সী কিউই এই নারী অলরাউন্ডার এবার আইসিসির দুটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন। প্রথম নারী ক্রিকেটার হিসেবে একই সঙ্গে জিতেছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব। ১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁর এই পুরস্কার পাওয়া। এ সময় ওয়ানডেতে ৪৭২ এবং টি-টোয়েন্টিতে ৪২৯ রান করা বেটস আইসিসির বর্ষসেরা নারী দলেও জায়গা করে নিয়েছেন। ক্রিকইনফো।