সুপার এইট শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার এইট পর্ব। ‘এ’ গ্রুপ থেকে অগ্রণী ব্যাংক, কাকরাইল বয়েজ, উদয়াচল ও রূপগঞ্জ টাইগার্স এবং ‘বি’ গ্রুপ থেকে শাইনপুকুর, কালিন্দী, ওরিয়েন্ট ও সূর্যতরুণ উঠেছে সুপার এইটে। সিঙ্গেল লিগ পদ্ধতির সুপার এইট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি উঠবে প্রিমিয়ারে।
পরশু থেকে শুরু হবে চার দলের রেলিগেশন লিগ। অবনমন এড়ানোর লড়াইয়ে আছে বাংলাদেশ বয়েজ, র্যা পিড ফাউন্ডেশন, বারিধারা ড্যাজলার্স ও ধানমন্ডি প্রগতি। শেষ দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে।