সুপার ওভারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার ওভারে মাত্র ৩ রান। পরশু শারজায় নতুন রেকর্ডই গড়ে ফেলল পাকিস্তান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাস এ পর্যন্ত টাই ম্যাচ দেখেছে নয়টি। এর প্রথম তিনটিতে টাইব্রেকের জন্য ছিল বোল আউট পদ্ধতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম সুপার ওভার দেখে ২০০৮ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। ওই ম্যাচে গেইল-তাণ্ডবে সুপার ওভারে ২৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সব রানই ছিল গেইলের। সুপার ওভারে সর্বোচ্চ রান হয়ে আছে এটাই। পাকিস্তানিরা ভেঙেছে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানের রেকর্ড। ২০১০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে মাত্র ৬ রান করে অস্ট্রেলীয়রা। নিউজিল্যান্ড রানটা টপকে যায় ৩ বলেই। সুপার ওভারে তৃতীয় সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের। ২০১২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ১৩ রানের জবাবে ৭ রান করতে পারে কিউইরা।