সুযোগ হারাল অনূর্ধ্ব-১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলকে চাপে ফেলেও জিততে পারল না বাংলাদেশের কিশোরেরা। বিকেএসপিতে কাল ইনিংস হার এড়াতে ২৫২ রান দরকার ছিল পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব-১৭ দলটির। বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বোলাররা ৪৫ রানেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু এস কে বিশ্বাস ও অর্ণব ভট্টাচার্যের ব্যাটিং-দৃঢ়তায় ম্যাচটা বাঁচিয়ে ফেলেছে সিএবি অনূর্ধ্ব-১৭।
৪৬.৪ ওভার ব্যাট করে চতুর্থ উইকেটে ১১৩ রান যোগ করেন বিশ্বাস (৭১*) ও অর্ণব (৪৮*)। এর আগে ৪ উইকেটে ৮৩ রান নিয়ে দিন শুরু করে প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে সফরকারীরা। বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের শাহাদাত ৪৩ রানে নিয়েছেন ৪ উইকেট। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় তিন দিনের ম্যাচ বিকেএসপিতে শুরু আগামীকাল।
সংক্ষিপ্ত স্কোর: বিসিবি অনূর্ধ্ব-১৭: ৪০০/৮ ডি.। সিএবি অনূর্ধ্ব-১৭: ৭৮.৪ ওভারে ১৪৮ (অর্ণব ৭১, রোহিত ৩০; শাহাদাত ৪/৪৩, নওশাদ ২/১৪, মুকিদ ২/৪২) এবং ৭০ ওভারে ১৫৮/৪ (বিশ্বাস ৭১*, অর্ণব ৪৮*; আমিনুল ২/৫২)। ফল: ড্র।