সেই আরাফাতই দলে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজে দারুণ বল করেও চতুর্থ ওয়ানডেতে দলের বাইরে থাকতে হচ্ছে আরাফাতকে। ছবি: প্রথম আলো।
সিরিজে দারুণ বল করেও চতুর্থ ওয়ানডেতে দলের বাইরে থাকতে হচ্ছে আরাফাতকে। ছবি: প্রথম আলো।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছিলেন আরাফাত সানি। ফিরেই দেখালেন নিজের ঝলক! টানা দুই ম্যাচে নিলেন চারটি করে উইকেট। সব মিলিয়ে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলারও তিনি। অথচ চতুর্থ ওয়ানডেতে দলের বাইরেই থাকতে হচ্ছে আরাফাতকে!
অবাক হতেই হবে। তবে আরাফাতকে দলের বাইরে রাখার পেছনে প্রধান নির্বাচক ফারুক আহমদের যুক্তিও আছে। ফারুক বললেন, ‘যেহেতু সামনে বিশ্বকাপ। দু-একজন খেলোয়াড়কে প্রস্তুত করতে, এ সিরিজে ঝালিয়ে নিতে আরও দু-একজনকে সুযোগ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত।’ এ ছাড়া চোটের কারণে দলে ঢুকেই আবার দল থেকে ছিটকে পড়েছেন পেসার শফিউল ইসলাম। আজ শফিউল ২.১ ওভার বোলিং করে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। ঊরুর পেশিতে চোটের কারণে আর বোলিং করতে পারেননি। সাত থেকে আট দিন লাগবে তাঁর পুরো সেরে উঠতে।
শফিউলের বদলে দলে ঢুকেছেন আবুল হাসান। আরাফাতের বদলে তাইজুলের একাদশে খেলার সম্ভাবনা আছে।