প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের প্রথম বলেই আউট আগের দিন ১৪৭ রানে অপরাজিত থাকা শাই হোপ। পরের বলে শন ডাওরিচ। ওয়েস্ট ইন্ডিজ তখন হয়তো প্রমাদই গুনছিল। হাতে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের চেয়ে ৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই সেটি নষ্ট হওয়ার শঙ্কা!
হয়নি জেসন হোল্ডার (৪৩) ও জার্মেইন ব্ল্যাকউডের (৪৯) সৌজন্যে। অষ্টম উইকেটে দুজনের ৭৫ রানের জুটিতে কাল হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করল ৪২৭ রান। লিড ১৬৯ রানের। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শেষ করেছে।
হাতে ৭ উইকেট, তবে লিড মাত্র ২ রানের। কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। টেস্টে যে দুই দিন বাকি! ক্যারিবীয়দের বড় লক্ষ্য দিতে ইংলিশরা এখন জো রুটের ব্যাটের দিকেই তাকিয়ে। ইংলিশ অধিনায়ক অপরাজিত ৪৫ রানে। ৫২ রান করে আউট হয়েছেন স্টোনম্যান। ক্রিকইনফো।