প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলার কামানো কতই না সহজ! লি হোর্নারের কথাই ধরুন, স্রেফ একটা ক্যাচ ধরেই এই ব্রিটিশ কামিয়ে নিলেন ৩৮ হাজার ডলার। তবে যেনতেন ক্যাচ তো নয়, ররি ম্যাকইলরয়ের ব্রিটিশ ওপেন জেতা বলের ক্যাচ বলে কথা। গত মাসে ব্রিটিশ ওপেন জয়ের পর আনন্দে আইরিশ গলফার বলটা ছুড়ে মারেন গ্যালারিতে। ক্যাচ নিয়ে বলটির মালিক বনে যাওয়া লি হোর্নার পরে সেটি তুলেছিলেন নিলামে। ইন্টারনেটভিত্তিক গ্রিনজ্যাকেটঅকশনডটকমের নিলামে নাইকির কালো রঙের বলটি বিক্রি হয়েছে আসলে ৫২,০৩৮.৬৫ ডলারে। মালিক হিসেবে লি পেয়েছেন ৩৮ হাজার ডলার। ফক্স স্পোর্টস।