সেই লজ্জার রেকর্ড মনে করাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান।

টানা ১০ ওয়ানডে হেরে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অভিযান শুরু করেছিল পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরেছে তারা। তবুও অধিনায়ক সরফরাজ আহমেদ আশাবাদী ছিলেন, বিশ্বকাপে ঠিকই স্বরূপে ফিরবে তাঁর দল। কিন্তু কীসের কি, উল্টো প্রথম ম্যাচেই লজ্জা পেতে হলো পাকিস্তানকে। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহে গুটিয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।


শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলাতে হিমশিম খেয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র ৪ জন। বাকিদের স্কোর মিলে টেলিফোন নম্বরের মতোই কিছু দাঁড়িয়েছে। চার ক্যারিবীয় পেসার মিলেই ভাগাভাগি করে নিয়েছেন পাকিস্তানের ১০ উইকেট। আর এতেই লজ্জার ভাগীদার পাকিস্তান। মাত্র ২১.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে গেছে তারা। তবে ওয়াহাব রিয়াজ একটা ধন্যবাদ পেতেই পারেন। শেষ দিকে তিনি দুই ছয় ও এক চারে ১৮ রান না করলে পাকিস্তানের সংগ্রহ তো একশই পেরোয় না।


১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লিগ ম্যাচে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেটিই ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ। অবশ্য কপালগুণে ম্যাচটি হারতে হয়নি পাকিস্তানকে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সে ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্টই পাকিস্তানের বিশ্বকাপ জয়ে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।


সর্বনিম্ন রান না হলেও আজ দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি যে হতে চলেছে, সে বিষয়ে সন্দেহ ছিল না খুব একটা। পুরো ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। ৭৫ থেকে ৮৩— এই ৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েই পাকিস্তান কোনো একটা লজ্জার রেকর্ডে আরও একবার নাম লেখাতে চলেছে তারা।

এর আগে বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল ১৩২। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে অলআউট হয়ে ৩ উইকেটে হেরেছিল তারা। এ ছাড়া ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে শেন ওয়ার্নের স্পিন-ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ১৩২ রানে আউট হয়েছিল তারা।

বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন পাঁচটি স্কোরের তিনটিই এসেছে ইংল্যান্ডের বিপক্ষে। ৭৪ রান তো আছেই, পাকিস্তানের চতুর্থ ও পঞ্চম সর্বনিম্ন স্কোরও এসেছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ২০০৩ বিশ্বকাপে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা। এর আগে ১৯৭৯ বিশ্বকাপে লিডসে ইংল্যান্ডের বিপক্ষেই অলআউট হয়েছিল ১৫১ রানে।

বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর:

স্কোর

প্রতিপক্ষ

ওভার

বিশ্বকাপ

৭৪

ইংল্যান্ড

৪০.২

১৯৯২

১০৫

ওয়েস্ট ইন্ডিজ

২১.৪

২০১৯

১৩২

অস্ট্রেলিয়া

৩৯

১৯৯৯

১৩২

আয়ারল্যান্ড

৪৫.৪

২০০৭

১৩৪

ইংল্যান্ড

৩১

২০০৩