>৫ অক্টোবর ২০০০, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এরপর ওয়ানডেতে আরও ১৫ বার দেখা। ম্যাচগুলো দিয়েছে মনে রাখার মতো অনেক স্মৃতি। কিছু গৌরবের, কিছু হতাশার। আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সব স্মৃতিতে—
মাইলফলকের হাতছানি
৫০০০
ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার জন্য তামিম ইকবালের দরকার আর মাত্র ৬৯ রান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব তামিম অর্জন করতে পারেন ইংল্যান্ড সিরিজেই।
আর মাত্র ৬০ রান হলেই আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশারের পর বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক ছোঁবেন মাহমুদউল্লাহ।
৪০০০
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁতে ২৪ রান দরকার মুশফিকুর রহিমের।
৩০০
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৩০০ ডিসমিসালের মাইলফলক ছুঁতে মুশফিকুর রহিমের দরকার মাত্র ৩টি ডিসমিসাল।
২৫০
আর মাত্র ২টি ম্যাচ খেললেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৫০ ম্যাচ খেলে ফেলবেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশের হয়ে ২৫০ ম্যাচ খেলতে আরও অপেক্ষা করতে হবে মাশরাফিকে। এশিয়া একাদশের হয়ে ২টি ওয়ানডে খেলাতেই এই অপেক্ষা।
১০০
ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি পেতে আর মাত্র ২টি উইকেট দরকার ইংলিশ পেসার স্টিভেন ফিনের।
৫০
আর একটি ক্যাচ নিলেই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম ফিল্ডার হিসেবে ৫০ ক্যাচের মাইলফলক ছোঁবেন মাশরাফি বিন মুর্তজা।
এশিয়া একাদশের হয়ে একটি ক্যাচ নেওয়ায় অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ৫০ ক্যাচ হয়ে গেছে মাশরাফির।

ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে প্রথম দেখা কেনিয়াতে। সেই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৬৩ রান করলেন জাভেদ ওমর। সেদিন ইনিংসের প্রথম বল খেলা জাভেদ শেষ ওভারেও ছিলেন উইকেটে।
২০০৩ সালে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটা অবশ্য ‘অ্যান্ড্রু ফ্লিনটফ বনাম বাংলাদেশ’ বলাই ভালো। তিন ম্যাচেই অপরাজিত ফিফটি ও সর্বোচ্চ উইকেট নিয়ে ‘ফ্রেডি’ একরকম একাই হারালেন বাংলাদেশকে।
২০০৫ ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে অবিশ্বাস্য এক দিন কাটিয়েছেন পল কলিংউড। সেঞ্চুরির পর ৩১ রানে ৬ উইকেট, ইংল্যান্ডের সেরা বোলিং হিসেবে টিকে আছে এখনো।

ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর পর বোলিংয়ের নায়ক রুবেল হোসেন। ৪৯তম ওভারে প্রথম বলে ফেরালেন স্টুয়ার্ট ব্রডকে। তৃতীয় বলটি ছিল ইয়র্কার, সে ইয়র্কারে উড়ল অ্যান্ডারসনের স্টাম্প। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ।

অবশেষে খুলল গেরো। ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু পথের কাঁটা জোনাথন ট্রটকে ফিরিয়ে বাংলাদেশের অবিস্মরণীয় এক জয় নিশ্চিত করলেন শফিউল ইসলাম। ২০১০ সালে, ব্রিস্টলে।

বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল পরাজয়। নবম উইকেটে শফিউলকে সঙ্গী করে মাহমুদউল্লাহর ৫৮ রানের জুটি বাংলাদেশকে এনে দিল অবিশ্বাস্য এক জয়। ২০১১ বিশ্বকাপে, চট্টগ্রামে।
২০১৫ বিশ্বকাপ। ৮ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে পথ দেখালেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করলেন, দেখালেন জয়ের পথ।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর উড়ন্ত চুমু পাঠিয়ে দিলেন গ্যালারিতে স্ত্রী ও সন্তানের উদ্দেশে।
ছবি: শামসুল হক, এএফপি, রয়টার্স