প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু আরাধ্য স্মারক কি কেউ নিলামে তোলে? তা-ও আবার যেটি পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৪৩ বছর! কিন্তু সেই কাজটিই করতে যাচ্ছেন ইংল্যান্ডের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন জিমি গ্রিভস। চোটের কারণে ১৯৬৬ বিশ্বকাপে খেলতে পেরেছিলেন ৩টি ম্যাচ, খেলা হয়নি ওয়েম্বলির ফাইনাল। তাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগত সোনার পদক পাওয়া হয়নি তাঁর। তারপর দীর্ঘদিন ধরে সমর্থকদের প্রচারণায় ২০০৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোনার পদক দিয়ে সম্মানিত করেন গ্রিভসকে। আর সেই ১৮ ক্যারেট সোনার পদকটি আগামী সপ্তাহে নিলামে তুলছেন গ্রিভস! ধারণা করা হচ্ছে, দাম উঠতে পারে অন্তত ৫০ হাজার পাউন্ড! কেন এই স্মারকটি নিলামে তুলছেন গ্রিভস, তা খোলাসা করেননি। হয়তো অর্থকষ্টে ভুগছেন! ডেইলিমেইল।