সেই 'ঐতিহাসিক' কার্ডিফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ডিফের সোফিয়া গার্ডেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় একটা অধ্যায়। মাথা তুলে দাঁড়ানোর লড়াই করতে বাংলাদেশের ক্রিকেটে আত্মবিশ্বাসের জ্বালানি এনে দিয়েছিল এই কার্ডিফ। ২০০৫ সালের ১৮ জুন এই মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ১১ বছর পর সেই ‘পয়া’ মাঠে অস্ট্রেলীয়দের প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়ে আরেকটা গৌরবগাথা লিখতে পারবেন মাশরাফিরা?

লন্ডন-পর্ব শেষ। এবার বাংলাদেশ দলের গন্তব্য কার্ডিফ। সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শেষ চারে পা রাখার যে সম্ভাবনাটুকু জেগেছে বাংলাদেশের সামনে, সেটি কাজে লাগাতে এই ম্যাচে জিততেই হবে তাদের।

তবে লন্ডন থেকে খুব একটা আনন্দের স্মৃতি নিয়ে যেতে পারছেন না মাশরাফিরা। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হার। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত না হলে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান কার্যত শেষ হয়ে যেত বাংলাদেশের। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পাওয়া গেছে। বাংলাদেশ অধিনায়ক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কুড়িয়ে পাওয়া পয়েন্টটা কাজে লাগাতে চান কার্ডিফে।