সেঞ্চুরি ও বাউন্ডারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

মাত্র ৫টি বাউন্ডারি মেরেই ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়ে গেলেন জেমস টেলর। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেলরের ১০১ রানের ইনিংসটা ইংল্যান্ডের মাটিতে ১৪৭তম ওয়ানডে সেঞ্চুরি। এই ১৪৭ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে কম বাউন্ডারি টেলরের ইনিংসেই। এর আগে ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ২০১৩ সালে ইংল্যান্ডের জোনাথন ট্রটের ইনিংসেও ছিল ৫টি চার, তবে গ্রিনিজ ও ট্রট একটি করে ছয়ও মেরেছিলেন। সব মিলিয়ে ওয়ানডেতে সেঞ্চুরির ইনিংসে সবচেয়ে কম বাউন্ডারি মেরেছেন রমিজ রাজা। ১৯৯০ সালে বিশ্ব সিরিজ কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানি ওপেনারের ১৫৪ বলে করা অপরাজিত ১০৭ রানের ইনিংসে বাউন্ডারি বলতে ছিল মাত্র ৩টি চার। অ্যাডিলেডের ওই ম্যাচে পুরো বিপরীত মেজাজে ব্যাটিং করেছিলেন রমিজের ওপেনিং সঙ্গী সাঈদ আনোয়ার। ৯৯ বলে ১২৬ রান করতে ৮টি চারের সঙ্গে ৬টি ছয় মেরেছিলেন আনোয়ার।