প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ রান ও ৪ উইকেট—ওয়ানডেতে এই কীর্তি খুব বেশি নেই। কাল শ্রীলঙ্কার সঙ্গে মোহাম্মদ হাফিজ ১৩তম বারের মতো গড়লেন এই কীর্তি। সব মিলিয়ে ওয়ানডেতে সেরা অলরাউন্ড পারফরম্যান্স এখনো পল কলিংউডের—বাংলাদেশের বিপক্ষে ২০০৫ সালে নটিংহামে ১১২ রান করার পর নিয়েছিলেন ৬ উইকেট। এ তালিকায় আছেন সাকিব আল হাসানও, গত বছরই জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর নিয়েছিলেন ৪ উইকেট। সেঞ্চুরির পাশাপাশি ৪ উইকেট নেওয়ায় ভারতীয়দের কীর্তি সবচেয়ে বেশি তিনবার। শোয়েব মালিকের পর হাফিজ এই ছোট ক্লাবে নাম লিখিয়ে পাকিস্তানকে নিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের পাশে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, এমনকি হল্যান্ডের পক্ষেও এমন কীর্তিমান একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কেউ নেই!