প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ ব্যক্তিগত রান এউইন মরগানের ৮৮। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান অ্যালেক্সে হেলসের। আর কেউ ফিফটি পাননি। এরপরও পরশু ওভালে নিউজিল্যান্ডের ৩৯৮ রানের জবাবে ৪৬ ওভারেই ৩৬৫ করল ইংল্যান্ড। পুরো ওভার খেলা হলে হয়তো সেঞ্চুরিহীন সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা নিজেদের করে নিতে পারত ইংলিশরা। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়া ৩৬৫ ছাড়ানো ইনিংস আছেই মাত্র একটি। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। ওভালের মতো সেদিনও ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৮৮। করেছিলেন জ্যাক ক্যালিস। তবে প্রোটিয়া ইনিংসে আরও তিনটি ফিফটি ছিল। ইংল্যান্ড এর আগে সেঞ্চুরিহীন সর্বোচ্চ ৩৬৩ করেছিল ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে, নটিংহামে।