সেঞ্চুরি জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে কেন উইলিয়ামসন ও রস টেলরের ২০৬ রানের জুটিটি ছিল ওয়ানডেতে দুই ব্যাটসম্যানের অষ্টম সেঞ্চুরি জুটি। নিউজিল্যান্ডের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির রেকর্ড অবশ্য তাঁদের নয়, ৯টি সেঞ্চুরি জুটি নিয়ে যেটির মালিক নাথান অ্যাস্টল ও স্টিভেন ফ্লেমিং। আর ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির সঙ্গে জড়িয়ে আছেন যিনি, রেকর্ড বইয়ের পাতায় পাতায় তাঁর নাম—শচীন টেন্ডুলকার। সর্বোচ্চ ২৬টি সেঞ্চুরি জুটিতে তাঁর সঙ্গী সৌরভ গাঙ্গুলী। ২০টি সেঞ্চুরি জুটি নিয়ে এই তালিকার দুই নম্বরে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান-কুমার সাঙ্গাকারা। তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন (১৬টি)।