প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড সেই ২০১০ সাল থেকেই মাহেলা জয়াবর্ধনের। চার বছর আগে এই জুলাই মাসেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে দশম টেস্ট সেঞ্চুরি করে জয়াবর্ধনে পেছনে ফেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যানকে। ক্যারিয়ারের ২৯টি টেস্ট সেঞ্চুরির ৯টিই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে করেছিলেন স্যার ডন। কাল এসএসসিতে একাদশ টেস্ট সেঞ্চুরি করেই আরেকটি বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন জয়াবর্ধনে। রেকর্ডটি আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি সেঞ্চুরির। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১১টি সেঞ্চুরি (৭টি ওয়ান ও ৪টি টেস্ট) করেছেন। কেপটাউনের নিউল্যান্ডসে ১০টি সেঞ্চুরি করে এরপরই আছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস।