প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে কুইন্টন ডি ককের সেঞ্চুরি বিফলে গিয়েছিল ইংল্যান্ড জেতায়। তৃতীয় ওয়ানডেতে এসে জো রুটের সেঞ্চুরি বিফলে গেল দক্ষিণ আফ্রিকার জয়ে। চতুর্থ ওয়ানডেতে আবার সেঞ্চুরি করেছিলেন রুট, পঞ্চম ওয়ানডেতে অ্যালেক্স হেলস। দুটি ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। সব মিলিয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের সিরিজে ৪টি সেঞ্চুরি হয়েছে ম্যাচে হারা দল থেকে। একই সিরিজে এর চেয়ে বেশিসংখ্যক সেঞ্চুরি বিফলে গেছে ওয়ানডে ইতিহাসে মাত্র একবারই—এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচ সিরিজে। যেখানে ভারতের ৫টি ও অস্ট্রেলিয়ার দুটি সেঞ্চুরি ম্যাচ জেতাতে পারেনি। সিরিজটা ৪-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের দুর্ভাগা ব্যাটসম্যানরা ছিলেন বিরাট কোহলি (২টি), রোহিত শর্মা (২টি) ও শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার দুজন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।