সেঞ্চুরির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বিরাট কোহলি। ওয়ানডে ও টেস্টে নিয়মিতই পাচ্ছেন সেঞ্চুরি, কিন্তু টি-টোয়েন্টিতে কিছুতেই যেন দেখা পাচ্ছিলেন না তিন অঙ্কের। সেটি আন্তর্জাতিক ক্রিকেটই হোক কিংবা ঘরোয়া ক্রিকেট। অবশেষে দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটল তাঁর। ২৪ এপ্রিল গুজরাট লায়ন্সের বিপক্ষে সেঞ্চুরি করলেন কোহলি। এতে ব্যতিক্রমী এক তালিকা থেকে নাম কাটা পড়ল তাঁর। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরি না করেই তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। তবে কোহলি নাম কাটাতে পারলেও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামটি এখনো জ্বলজ্বল করে জ্বলছে সেখানে। ২৩৪টি টি-টোয়েন্টি খেলে প্রায় ৫ হাজার রান করে ফেললেও এখনো সেঞ্চুরি করতে পারেননি ধোনি।

সেঞ্চুরি না করেই সবচেয়ে বেশি রান

বল

৬০০৯             কাইরন পোলার্ড          ৮৯*               ৩০

                      ওয়েস্ট ইন্ডিজ           সর্বোচ্চ              ফিফটি

৫৯৯৫           শোয়েব মালিক           ৯৫*                ৩৭

                      পাকিস্তান              সর্বোচ্চ              ফিফটি

৫৫০৯                 ওয়াইজ শাহ         ৮৪                 ৩০

                      ইংল্যান্ড                সর্বোচ্চ              ফিফটি

৫২৭৪                 গৌতম গম্ভীর       ৯৩                 ৪৩

                      ভারত                 সর্বোচ্চ              ফিফটি

৫০৬৩                    জেপি ডুমিনি       ৯৯*                    ৩৩

                      দক্ষিণ আফ্রিকা         সর্বোচ্চ              ফিফটি