সেঞ্চুরির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছিলেন অ্যারন ফিঞ্চ। পরশু জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম সেঞ্চুরিটা এই অস্ট্রেলীয় ওপেনারই পেয়েছিলেন। পরে দুই প্রোটিয়া ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্স অনুসরণ করেন ফিঞ্চকে। এদিন কার্ডিফে সেঞ্চুরি পেয়েছেন ভারতের সুরেশ রায়নাও। এক দিনে চার সেঞ্চুরি এই নিয়ে তিনবার দেখল এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট। ১৯৯৮ সালের ১০ নভেম্বর প্রথম, ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ও পরশু তৃতীয়। ওয়ানডে ক্রিকেট এক দিনে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি দেখেছে গত বছরের ৩ সেপ্টেম্বর। সেদিন ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে তিনটি ও অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে দুটি সেঞ্চুরি হয়েছিল।