সেঞ্চুরির বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা শুরু হয়েছিল জোড়া সেঞ্চুরিতে। কুইন্সটাউনে কোরি অ্যান্ডারসনের রেকর্ডভাঙা সেঞ্চুরির দিনে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন সতীর্থ জেসি রাইডারও। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ওই ওয়ানডের ধারাই বজায় রইল সারা বছর। বছর শেষে ২০১৪ সালে মোট ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৭৯। ৪৩ বছরের ওয়ানডে ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সেঞ্চুরি হলো। ওয়ানডে সেঞ্চুরিতে ২০১৪ সাল পেছনে ফেলেছে ২০১৩-কে। গত বছর ১৩৬ ম্যাচে সেঞ্চুরি হয়েছিল ৭৭টি, এবার ৭৯ সেঞ্চুরি হলো ১২১ ম্যাচেই। তালিকার তিনে ২০০৭ সাল, বিশ্বকাপের বছরটিতে ১৯১ ম্যাচে ৭৫ বার সেঞ্চুরি উদ্‌যাপন করেছিলেন ব্যাটসম্যানরা। এ বছর সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছেন হাশিম আমলা। ১৯৯৮ সালে রেকর্ড ৯টি সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার।