সেঞ্চুরির বছর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক বছরে ৭৭ সেঞ্চুরি। ২০১৩ সালে ওয়ানডে ক্রিকেট সেঞ্চুরির রেকর্ডটা নতুন করে লিখেছিল। পেছনে ফেলে দিয়েছিল ২০০৭ সালের ৭৫ সেঞ্চুরিকে। এক বছর পরেই অবশ্য ভেঙে গেল সেই রেকর্ড। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেট সেঞ্চুরি দেখল ৭৯টি। সেঞ্চুরির সেই রেকর্ডও ভেঙে গেল পরের বছরের সাত মাস না যেতেই। পরশু পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরার সেঞ্চুরিটা এ বছরের ৮০তম। গত বছর ৭৯টি সেঞ্চুরি হয়েছিল ১২১ ম্যাচে। এবার ১০১ ম্যাচেই হয়ে গেল ৮০ সেঞ্চুরি। বছর শেষ হতে আরও পাঁচ মাস। ওয়ানডে হতে পারে আরও ২৫-৩০টি। ২০১৫ সাল তাই দেখে ফেলতে পারে সেঞ্চুরির সেঞ্চুরিও।
শুধু সেঞ্চুরিই নয়, ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটও ২০১৫ সালটাকে ‘ব্যাটসম্যানদের বছর’ হিসেবে ঘোষণা করছে। এ বছর ব্যাটসম্যানরা ৩২.০৮ গড়ে করেছেন ৪৫,৭৮৭ রান। এর আগে সর্বোচ্চ ৩২.০২ গড় ছিল ১৯৭৪ সালে। তবে সে বছর ম্যাচ হয়েছিল মাত্র ৬টি। এবার ব্যাটসম্যানরা প্রতি ১০০ বলে করেছেন ৮৮.৯৩ রান। আগের রেকর্ডের চেয়ে স্ট্রাইক রেটটা ৫.৬৩ বেশি।
ওয়ানডেতে সেঞ্চুরির বছর
সাল ম্যাচ ১০০ ৫০
২০১৫ ১০১ ৮০ ২৩০
২০১৪ ১২১ ৭৯ ২৯২
২০১৩ ১৩৬ ৭৭ ২৭৯
২০০৭ ১৯১ ৭৫ ৪২৮
২০০৯ ১৫০ ৬৮ ৩২৫
২০১০ ১৪২ ৬৫ ৩০৩
২০১১ ১৪৬ ৬৩ ৩৩৭
২০০২ ১৪৫ ৬২ ৩১০
২০০৬ ১৬০ ৬০ ৩৩১
২০০৩ ১৪৭ ৫৮ ২৬৪
৫
২০১৫ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি কুমার সাঙ্গাকারার

২০১৫ সালে কোন দলের কত সেঞ্চুরি
বাংলাদেশ (৬), ইংল্যান্ড (৮) ও নিউজিল্যান্ডের (১১) ব্যাটসম্যানরা ওয়ানডে ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন
১৩
শ্রীলঙ্কা
১১
নিউজিল্যান্ড
১১
দক্ষিণ আফ্রিকা
৮
ইংল্যান্ড
৮
ভারত
৫
অস্ট্রেলিয়া
৬
বাংলাদেশ
৫
পাকিস্তান
৫
জিম্বাবুয়ে
৩
ওয়েস্ট ইন্ডিজ
২
আয়ারল্যান্ড
১
স্কটল্যান্ড
১
আরব আমিরাত