সেঞ্চুরির বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল দুই অঙ্ক ছুঁল ডেভিড ওয়ার্নারের ওয়ানডে সেঞ্চুরি-সংখ্যা। ২০১৬ সালটা অবশ্য মাত্র চারটি সেঞ্চুরি নিয়েই শুরু করেছিলেন অস্ট্রেলীয় ওপেনার। এরপর ২২ ম্যাচে ছয় সেঞ্চুরি করে এক পঞ্জিকাবর্ষে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন ওয়ার্নার। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে এক বছরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭) ও ম্যাথু হেইডেন (২০০৭)। এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা অবশ্য ধরাছোঁয়ার বাইরেই থাকছে ওয়ার্নারের। এ বছর যে আর মাত্র একটিই ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে নয় সেঞ্চুরি নিয়ে যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ওই বছর ১২টি সেঞ্চুরি করেছিলেন ভারতীয় গ্রেট। রেকর্ড ওটাও।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি (আন্তর্জাতিক ক্রিকেট)
ম্যাচ ইনিংস সাল
১২ শচীন টেন্ডুলকার (ভারত) ৩৯ ৪২ ১৯৯৮
১১ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৪৫ ৪৯ ২০০৩
১০ অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা) ৩৯ ৪৬ ১৯৯৭
১০ রাহুল দ্রাবিড় (ভারত) ৫৩ ৬২ ১৯৯৯
১০ তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ৪২ ৪৯ ২০০৯
১০ হাশিম আমলা (দ. আফ্রিকা) ২৬ ৩৪ ২০১০